পরিছন্ন ভালুকা গড়তে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি- শিল্প সমৃদ্ধ একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা উপজেলা।
স্থানীয় ও বহিরাগত প্রায় ১০লাখ লোকের বাস, উপজেলাটির মাঝখান দিয়ে চলে গেছে ক্ষীরুনদী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। মহাসড়কের পাশে দেশের প্রথম ভালুকা মডেল থানা।
নির্বাহী কর্মকর্তা হিসেবে অনেকে যায় আসে রেখে যায় স্মৃতি।তাই পরিছন্ন ভালুকা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
পরিছন্ন ভালুকা গড়ার উদ্যোগ নিয়ে তিনি নিজ কার্যালয় সহ সেবা নিতে আসা লোকদের জন্য বসার স্থান,অফিসের বারান্দাসহ বিভিন্ন জায়গায় ফুলের টপ এর ছবি ( uno bhaluka) ফেইসবুকে স্টাটাস দেওয়ায় প্রশংসায় ভাসছেন ইউএনও।
যোগদানের পর থেকে প্রতিনিয়ত দাপ্তরিক কাজের ফাঁকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও বাজারগুলো মনিটরিং, রমজানে বর্তকীমুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রয় এর পাশাপাশি ভালুকাকে পরিছন্ন রাখতে মানুষের সাথে মতবিনিময় করে সচেতনতা সৃষ্টি করছেন।
পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখি মানুষ যেন নিরাপদে আসা-যাওয়া করতে পারেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজর রাখেন।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নাগরিক অনুশীলন ভালো সমাজ গঠনে অন্যতম সহায়ক। তাই সকলকে ভালো কাজের অনুশীলনে অভ্যস্ত করতে উপজেলা প্রশাসনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
তিনি চান সরকারি দপ্তর প্রধানদের স্ব স্ব দপ্তর, ব্যব সায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্ব স্ব প্রতিষ্ঠান, বাড়ির কর্তাদের তাদের বাড়ির আঙিনা নিজ উদ্যোগে অন্যান্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিস্কার করা। তবেই আমরা একটি পরিছন্ন ভালুকা পাব বলে তার বিশ্বাস।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































